নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদার করতে হবে। মন্ত্রী আজ রাজধানীর ফার্মেগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
Bangladesh celebrates 50 years of Technical Cooperation Programme of FAO and launches five new initiatives to accelerate agrifood systems transformation
Agrilife24.com:The Government of Bangladesh and the Food and Agriculture Organization of the United Nations (FAO) today celebrated the 50th anniversary of FAO's Technical Cooperation Programme (TCP), marking five decades of partnership that have helped strengthen Bangladesh's agrifood systems and improve the lives and livelihoods of millions of farmers, fishers and rural communities at the Bangladesh Agricultural Research Council (BARC).
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সম্মাননা পেল ব্রি
ব্র্যাক ব্যাংক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।
এগ্রিলাইফ২৪ ডটকম:উচ্চফলনশীল ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-কে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি তথা রজৎজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
কৃষিপণ্য রপ্তানিকারকদের জন্য গাবতলীর ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস-কৃষিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষি পণ্য রপ্তানির সব ধরনের প্রক্রিয়া এক জায়গা থেকে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীর গাবতলীস্থ ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে আগামীকাল থেকেই কোয়ারেন্টাইন অফিস চালু হবে। ফলে রপ্তানিকারকেরা একই স্থানে পণ্য শোধনাগার, প্যাকিং এবং কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠাতে পারবেন।
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রাণী চিকিৎসায় সর্বদা মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে।
কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষি কার্ডের মাধ্যমে উৎপাদন, প্রণোদনা, ভর্তুকি ও বাজার ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে কৃষকের স্বার্থ সুরক্ষিত করা হবে।



