বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণবিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
ব্রি পরিদর্শনে মাননীয় কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ব্রিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন।
এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন।
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকমঃচট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, চিড়িয়াখানাটি শুধু বিনোদনের স্থান হিসেবে নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা তৈরির কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে।
চাকরির পরিবর্তে কৃষি উদ্যোক্তা হোন, নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলুন-শেকৃবি’র ওরিয়েন্টেশন-২০২৬ এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেকৃবি প্রতিনিধি:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হোন, নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলুন। এতে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।"
মেধাবী তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখছে-আরিফুল হক চৌধুরী
সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৬ষ্ঠ বি.এল.এস অ্যাওয়ার্ড ও লাইভস্টক-পোল্ট্রি মেলা’র বর্ণাঢ্য ফ্লায়ার উন্মোচন
এগ্রিলাইফ প্রতিবেদক:টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ বি.এল.এস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা ২০২৬’। বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি.এল.এস)-এর উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশের আনুষ্ঠানিক ফ্লায়ারের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৩ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতির কক্ষে আনন্দঘন পরিবেশে এই উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
পেঁয়াজ সংরক্ষণে নতুন করে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে নতুন করে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে।



