
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘একুশের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি অফিসার পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও অফিসার পরিষদের তিন শতাধিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আগামীর স্থানীয় নির্বাচনে আমাদের দলে একজনের বেশি প্রার্থী না দাঁড়ায়। কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়র সব জায়গায় একজন করে প্রার্থী থাকুক। এজন্য আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। আর যেসব ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অফিসে বসে ‘ভোট দেব ধানের শীষে’ বলে স্লোগান দেন, তাদের বাইরে বিএনপির নেতারা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেছেন কি না, তা নিয়েও সন্দেহ আছে। এটা আমাদের জন্য শিক্ষা পরবর্তী প্রজন্ম কেন ঈমানি দায়িত্ববোধ থেকে দলের জন্য কাজ করে।
























