বরিশালে সুগারক্রপ বিষয়ক তিনদিনের কৃষক প্রশিক্ষণ শুরু

প্রযুক্তি
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

নাহিদ বিন রফিক (বরিশাল): সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি বিষয়ক তিনদিনের কৃষক প্রশিক্ষণ আজ বরিশালে শুরু হয়েছে। জেলার বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) এবং পার্টনার প্রকল্পের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআইর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাাম্মৎ মরিয়ম। সভাপতিত্ব করেন বিএসআরআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিএসআরআইর ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ বলেন, আখ একটি অর্থকরী ফসল। তাই ইক্ষু চাষের পাশাপাশি ডাল, খেজুর, স্টেডিয়া এসব ফসল চাষে গুরুত্ব দেওয়া দরকার। এ বিষয়ে বিএসআরআইর পক্ষ হতে কৃষকদের কারিগরি সহযোগিতা প্রদান করা হবে।