এগ্রিলাইফ প্রতিনিধি: সম্প্রতি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মানষী ট্রেডার্সে নারিশ ফিডের উদ্যোগে ও US Grains and BioProducts Council (USGBC)-এর সহায়তায় মৎস্য বিষয়ক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রায় ৭০ জন মৎস্যচাষি, ফিড ডিলার ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন। “গুণগত খাদ্য পরিমিত পরিমাণ, মাছের বৃদ্ধি চাষির লাভ” স্লোগানকে সামনে রেখে “অ্যাকুয়াকালচারে উৎকর্ষ অর্জন: পুকুরভিত্তিক চাষাবাদ ও খাদ্য ব্যবস্থাপনার সর্বোত্তম পদ্ধতি” বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে ড. মহিউদ্দিন আমিরুল কবির চৌধুরী আধুনিক প্রযুক্তি, সুষম খাদ্য প্রয়োগ, পুকুর ব্যবস্থাপনা ও রোগ নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগই টেকসই উৎপাদনের মূল চাবিকাঠি। দেশে পাবদা, কই, শিংসহ বিভিন্ন দেশীয় মাছের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস-এর গ্লোবাল স্ট্যাটিস্টিকস অ্যান্ড ট্রেড ম্যানেজার মার্ক সিভিয়ার, নারিশের এভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. সামিউল আলিম, জিএম এস. এম. এ. হক, সিনিয়র ডিজিএম ডা মুহাম্মদ মুছা কালিমুল্লাহ, ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টসের কনসালটেন্ট মাহি আলম সারোয়ার, পুষ্টি ও ফিড বিশেষজ্ঞ অং থোয়েন এ (অন্তু) ও জুনিয়র এজিএম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রায় ৭০ জন খামারি।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের উৎপাদন বাড়াতে ও খরচ কমাতে সহায়তা করবে। তারা নারিশ ফিড ও ইউএসজিবিসি’র উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


