অ্যাকোয়া ফিডে পেলেট বাইন্ডার: কোনটি সবচেয়ে নিরাপদ ও কার্যকর? "প্রাকৃতিক নাকি কেমিক্যাল?"-পুষ্টিবিদ সাইফি নাসির

তথ্যভিত্তিক ফিচার
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ প্রতিবেদক:অ্যাকোয়া ফিড নিউট্রিশনে প্যালেট বাইন্ডারগুলি যুক্ত করা হয় মূলত ফিডের শারীরিক গুণমান উন্নত করার জন্য, তবে তাদের পরোক্ষ পুষ্টিগত সুবিধাও রয়েছে। বাংলাদেশের অ্যাকোয়াকালচার সেক্টরে বাণিজ্যিক অ্যাকোয়া ফিডে সাধারণত pellet binder হিসেবে দেখা যায় স্টার্চ (Starch), কার্বক্সিমিথাইল সেলুলোজ (Carboxymethyl cellulose-CMC), লিগনোসালফোনেট (Lignosulfonates), অ্যালজিনেট (Alginate), কাওলিন (Kaolin), বেন্টোনাইট (Bentonite), পলিমিথাইলল কার্বামাইড (Polymethylol carbamide) ইত্যাদি। এ বিষয়ে বিশদ বর্ণনা করেছেন পুষ্টিবিদ সাইফি নাসির।

পুষ্টিবিদ সাইফি নাসির পেলেট বাইন্ডারের পুষ্টিমান এবং রাসায়নিক বিশ্লেষণের বিভিন্ন দিক বিবেচনা করে বলেন, কিছু বাইন্ডারের অতিরিক্ত পুষ্টির মান রয়েছে, যেমন স্টার্চ (গম, ভুট্টা, কাসাভা) বাইন্ডার হিসেবে কাজ করে, হজম শক্তি সরবরাহ করে, উচ্চমানের প্রোটিন সরবরাহ করে। অ্যালজিনেট (Alginate) চমৎকার পানি স্থায়িত্ব সামান্য  সামান্য পুষ্টির মান থাকে।  কার্বক্সিমিথাইল সেলুলোজ (Carboxymethyl cellulose-CMC) প্রধানত একটি বাইন্ডার; নগণ্য পুষ্টির মান। লিগনোসালফোনেট (Lignosulfonates) সামান্য পুষ্টির অবদানের সাথে ভাল বাইন্ডার। Kaolin এবং Bentonite-এর সুবিধা হলো প্রাকৃতিক এবং তুলনামূলক কম খরচের, পেলেটের দৃঢ়তা (hardness) বাড়াতে সাহায্য করে, ফিড তৈরির সময় ধুলো (dust) কমাতে সহায়ক এবং কিছু ক্ষেত্রে পানিতে পেলেটের স্থায়িত্ব কিছুটা বাড়ায়।

Kaolin এবং Bentonite সম্পর্কে বিভিন্ন গবেষণা প্রবন্ধ থেকে পুষ্টিবিদ সাইফি নাসির ব্যাখ্যা করেন, Kaolin (Kaolinite clay) একটি প্রাকৃতিক খনিজ (natural clay mineral) উপাদান। এটি কোনো সিন্থেটিক কেমিক্যাল নয়। প্রধান উপাদান হলো hydrated aluminum silicate এবং Bentonite হলো একটি প্রাকৃতিক খনিজ কাদামাটি (natural clay mineral)। এটি মূলত আগ্নেয় ছাই (volcanic ash) থেকে দীর্ঘ সময়ে গঠিত হয় এবং এর প্রধান উপাদান montmorillonite। এটি কোনো সিন্থেটিক কেমিক্যাল নয়। 

তিনি বলেন, Kaolin বেশি ব্যবহৃত হয় filler, anti-caking agent এবং কিছু ক্ষেত্রে pellet hardness বাড়ানোর জন্য। Kaolin-এর সুবিধা প্রাকৃতিক ও তুলনামূলক সাশ্রয়ী এবং পেলেটের শক্তি কিছুটা বাড়ায়। উৎপাদনের সময় পেলেটের আকৃতি ধরে রাখতে সাহায্য করতে পারে যা পেলেটের গুণগত মান উন্নত করে। Bentonite মাছের পেলেট ফিডে pellet binder হিসেবে ব্যবহার করা যায়, এবং বিশ্বের অনেক দেশে এটি সীমিত মাত্রায় ব্যবহার করা হয়।

Kaolin এবং Bentonite এর সীমাবদ্ধতা হলো এর কোনো উল্লেখযোগ্য পুষ্টিমান নেই। বেশি ব্যবহার করলে ফিডে খনিজের পরিমাণ বেড়ে যায়, ফলে অন্যান্য পুষ্টিকর উপাদানের অনুপাত কমে যেতে পারে। একা এগুলো ব্যবহার করলে CMC বা starch-এর মতো শক্তিশালী বাইন্ডিং পাওয়া যায় না। অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কিছু পুষ্টি উপাদান শোষণের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত প্রকাশ করেন তিনি।

পুষ্টিবিদ সাইফি নাসির গুরুত্ব সহকারে উল্লেখ করেন, বাংলাদেশের অ্যাকোয়া ফিড শিল্পে সাধারণত নিম্নোক্ত ধরনের পেলেট বাইন্ডার
(pellet binder) ব্যবহার করা হয়। এগুলোর কিছু প্রাকৃতিক, কিছু পরিবর্তিত (modified), আবার কিছু শিল্পে তৈরি (synthetic/chemical)। যেমন, স্টার্চ (Corn, Wheat, Cassava/Tapioca starch) প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় যা সবচেয়ে বেশি ব্যবহৃত বাইন্ডার। তাপ ও আর্দ্রতায় জেল তৈরি করে পেলেট শক্ত করে। Sodium Alginate সামুদ্রিক শৈবাল (seaweed) থেকে প্রাপ্ত। বিশেষ করে চিংড়ির ফিডে পানিতে দীর্ঘ সময় স্থায়িত্বের জন্য ব্যবহৃত হয়। Bentonite বা Kaolin Clay প্রাকৃতিক খনিজ। কিছু ক্ষেত্রে বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়, তবে পুষ্টিগুণ প্রায় নেই।

তিনি বলেন, কার্বক্সিমিথাইল সেলুলোজ (Carboxymethyl Cellulose: CMC) সেলুলোজ থেকে তৈরি একটি modified chemical polymer। অল্প পরিমাণেই ভালো বাইন্ডিং দেয় এবং পানিতে পেলেটের স্থায়িত্ব বাড়ায়। Lignosulfonate কাঠের পাল্প শিল্পের উপজাত। শিল্পে প্রক্রিয়াজাত (chemical processed) হলেও ব্যাপকভাবে ফিডে ব্যবহৃত হয়। এছাড়া Polymethylol carbamide কে মাছের ফিডে pellet binder হিসেবে ব্যবহার হয় কিন্তু নিরাপদ (safe) বলে সুপারিশ করা যায় না, যদি না এটি সংশ্লিষ্ট দেশের ফিড কর্তৃপক্ষ দ্বারা স্পষ্টভাবে অনুমোদিত, feed-grade এবং নিরাপত্তা তথ্য দ্বারা সমর্থিত হয়।

পলিমিথাইলল কার্বামাইড (Polymethylol carbamide) সম্পর্কে পুষ্টিবিদ সাইফি নাসির গুরুত্ব দিয়ে বিভিন্ন গবেষণাপত্র  বিশ্লেষণ করে বলেন, Polymethylol carbamide মূলত urea-formaldehyde (UF) resin-জাতীয় রাসায়নিকের সঙ্গে সম্পর্কিত একটি যৌগ হিসেবে পরিচিত। এ ধরনের পদার্থ কাঠ, প্লাইউড, কাগজ ও আঠা (adhesive) শিল্পে বেশি ব্যবহৃত হয়, ফিড অ্যাডিটিভ হিসেবে নয়। যদি কোনো binder থেকে formaldehyde অবশিষ্টাংশ (residue) বা ভাঙনের মাধ্যমে formaldehyde নির্গত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তা নিরাপত্তার দিক থেকে উদ্বেগের বিষয় হতে পারে।

পুষ্টিবিদ সাইফি নাসির অ্যাকোয়া ফিডে pellet binder গুলোর প্রধান কাজ বিশদভাবে জানিয়ে বলেন এটি ফিডের কণাগুলোকে শক্তভাবে একত্রে ধরে রাখা, পানিতে পেলেট দ্রুত ভেঙে যাওয়া কমানো (water stability বৃদ্ধি করা), ভিটামিন, মিনারেল ও অন্যান্য দ্রবণীয় পুষ্টি পানিতে বেরিয়ে যাওয়া (nutrient leaching) কমানো, পরিবহন ও সংরক্ষণের সময় পেলেট ভাঙা কমানো, এটি ফিডের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে, পেলেট ফিডের পিডিআই সর্বোচ্চ সংখ্যায় পৌঁছাতে সাহায্য করা ইত্যাদি। 

পুষ্টিবিদ সাইফি নাসির পেলেট বাইন্ডারের উৎস ও নিরাপত্তার দিক বিবেচনা করে বিভিন্ন আর্টিকেল থেকে ক্রমানুসারে মূল্যায়ন করতে গিয়ে বলেন, ১.Alginate, ২.Starch, ৩.Kaolin ও Bentonite, ৪.Lignosulfonat, ৫.Carboxymethyl Cellulose-CMC, ৬.Polymethylol carbamide

অর্থাৎ, Alginate, Starch এবং feed-grade Lignosulfonate সঠিক মান ও সঠিক মাত্রায় ব্যবহার করলে আধুনিক অ্যাকোয়া ফিডে নিরাপদ pellet binder হিসেবে গ্রহণযোগ্য। তবে যেকোনো ফিড অ্যাডিটিভের মতোই, গুণমান নিয়ন্ত্রণ ও সঠিক মাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একজন অ্যাকো নিউট্রিশনিষ্ট ও ফিড গবেষক হিসেবে সাইফি নাসির বলেন, পেলেট বাইন্ডার নিয়ে কিছু উদ্বেগের কারণ হলো সাম্প্রতিক কিছু প্রাণীভিত্তিক গবেষণায় দেখা গেছে, খুব বেশি পরিমাণে পেলেট বাইন্ডার খাওয়ালে অন্ত্রের উপকারী জীবাণুর (gut microbiota) ভারসাম্য পরিবর্তিত হতে পারে, অন্ত্রের প্রদাহ (intestinal inflammation) বাড়তে পারে, কিছু ক্ষেত্রে বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। পেলেট বাইন্ডার অতিরিক্ত ব্যবহার করলে ফিডের হজমযোগ্যতা বা স্বাদে কিছুটা প্রভাব পড়তে পারে, তাই প্রয়োজনের বেশি ব্যবহার করা উচিত নয়। ফিশে স্বল্পমেয়াদে সম্ভবত pellet quality ভালো হবে কিন্তু দীর্ঘমেয়াদে liver, kidney, intestine এর উপর প্রভাব বিস্তার করে বলে মত দেন তিনি।

পরিশেষে সাইফি নাসির বলেন, আধুনিক উচ্চমানের এক্সট্রুডেড বা প্রিমিয়াম অ্যাকোয়া ফিডে এটি সাধারণত একমাত্র বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় না বরং অন্যান্য কার্যকর বাইন্ডারের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। বেশিরভাগ পেলেট বাইন্ডার সরাসরি উল্লেখযোগ্য পুষ্টি প্রদান করে না। তাদের প্রধান ভূমিকা পুষ্টি সংরক্ষণ এবং ফিডের মান উন্নত ও বজায় রাখা।