চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

মাঠ পর্যায়ের প্রতিবেদন
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাব চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০.০০ মিনিটে ক্লাবের সদস্য ও শিশু-কিশোরদের নিয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। 

বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত¡াবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লোকমান আলী, ইসলামী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামাতুল্লাহ মুনিম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আনারুল ইসলাম, কবি ও লেখক জামরুল জারিফ, স্কুল শিক্ষক হাসিবুল ইসলাম, হাফেজ আল-আমিন প্রমুখ। 

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে অতিথিবৃন্দ বলেন- পরিবেশ ভালো রাখতে গাছ লাগাতে হবে এবং এর যতœ নিতে হবে। এ বছর এই পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য: 'প্রকৃতির অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য' (Inspired by Nature. For Climate. For Our Future.)। মূলত মানবসভ্যতার লাগামহীন লোভ এবং প্রকৃতির উপর অবিচারের ফলে আজ সমগ্র বিশ্ব এক মহাবিপর্যয়ের সম্মুখীন। তাই এই বিশেষ দিবস উপলক্ষ্যে আমাদের সঠিক আত্মোপলব্ধি ও সচেতনতা বৃদ্ধির সময় এসেছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব এবং রাস্তার ধারে গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও স্কুল আঙিনা, নিজ নিজ বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার কারার কর্মসূচিও পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর মধুমালা রেডিও ক্লাব বেতার শ্রোতা, ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য ২০০০ গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব রেডিওর শতাধিক শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।