মুন্সীগঞ্জ জেলায় কৃষি তথ্য সার্ভিস ঢাকা অঞ্চলের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
এগ্রিলাইফ২৪ ডটকম:গত ০৪ আগস্ট ২০২৬ মুন্সীগঞ্জ জেলার প্রযুক্তি নির্ভর কৃষি উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ উপপরিচালক কার্যালয়ের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস ,আঞ্চলিক কার্যালয় ঢাকা এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস।
খুলনায় কৃষকদের মাঝে ২ হাজার ফলজ চারা বিতরণ
এগ্রিলাইফ২৪ ডটকমঃবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), সরেজমিন গবেষণা বিভাগ, দৌলতপুর, খুলনার উদ্যোগে সোমবার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ডুমুরিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে এবং বিকেলে বটিয়াঘাটা উপজেলার নর নারায়ণ মন্দির মঠ, ফুলতলা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় কৃষকের মাঝে ২ হাজার ফলজ চারা বিতরণ করা হয়।
বগুড়ায় খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত
সভাপতির বক্তব্য রাখছেন কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, উপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া ।
মোঃ গোলাম আরিফ:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বগুড়া’র আয়োজনে খরিপ ২/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই ২০২৬ সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ সম্মেলন কক্ষ মাধবীলতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া’র উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ।
বারিতে পানিকচুর উন্নত জাতের বিস্তার বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
এগ্রিলাইফ২৪ ডটকম:কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় পানিকচুর উন্নত জাতের বিস্তার বিষয়ক এক মাঠ দিবস গত ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ গাজীপুর জেলার সদর উপজেলার তরৎপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।



