শাজাহানপুরে '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি'র উদ্বোধন

মাঠ পর্যায়ের প্রতিবেদন
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা:পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র‍্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি'র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি।

অনুষ্ঠানে আরও অংশ নেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আমরুল ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান রাজা, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসান,শ্রমিকদলের বাবলু সহ শিক্ষার্থীবৃন্দ। 

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।