সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সড়কে আধুনিক বৈদ্যুতিক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
২৩ এপ্রিল ( বৃহস্পতিবার) রাতে সড়কদ্বীপে লাগানো বৈদ্যুতিক বাতি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বৈদ্যুতিক বাতি লাগানোর ফলে ক্যাম্পাস আলোকিত হবে। এর মাধ্যমে রাতে নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামগ্রিক পরিবেশ সুন্দর ও আধুনিক হবে । শিক্ষার্থীরা রাতে লাইব্রেরি বা ক্যাম্পাসে নিরাপদে চলাফেরা করতে পারবে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের চলাচলের রাস্তা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা হিসেবে নতুন বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে।



