এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ইন্টার্ন শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ বুধবার শেষ হয়েছে। সিভাসু’র পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টার (পিআরটিসি) ‘Inception training on capacity building for DVM intern students’ শীর্ষক উক্ত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
গত সোমবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন। সভাপতিত্ব করেন পরিচালক (পিআরটিসি) প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনে পিআরটিসি’র ল্যাব ইনচার্জ এবং ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মো: সোহেল আল ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআরটিসি’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: ইনকেয়াজ উদ্দিন।
তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ডিভিএম-এর ৮৫ জন ইন্টার্ন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সিভাসু’র ডিভিএম ইন্টার্ন শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode


