জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ২৬ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ২৬ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সিএসই বিভাগের ৩১ ব্যাচের শিক্ষার্থী আমেনা সারার সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ড জসিম শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের নেতৃত্ব, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ-উজ-জামান, প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. ইমামুনুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহা, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক মো. সাইফুজ জামান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও কোর্ডিনেটর মো. মঈন উদ্দিন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ২৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।