প্রজন্ম ৯২-এর নবীন কমিটি ২০২৬-২৭ দায়িত্ব গ্রহণ; বিদায়ী কমিটিকে হৃদয়ের উষ্ণ সংবর্ধনা

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: ২৯ মে শুক্রবার সন্ধ্যায় প্রজন্ম ৯২-এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ‘হৃদয়ের উষ্ণতার মাঝে’ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ কমিটি আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় এবং ২০২৬-২৭ কমিটি নতুন মেয়াদের দায়িত্বভার গ্রহণ করে।

২০২৬-২৭ কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, রাজশাহী থেকে সহ-সভাপতি ডা. রাকিবুজ্জামান চৌধুরী সৈকত, ঢাকা থেকে সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক তৌহিদ উদ্দিন বিদ্যুৎ, রাজশাহী থেকে সহ-সাধারণ সম্পাদক এ বি এম আরিফুজ্জামান সোহাগ, ঢাকা থেকে সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ হাসান আব্দুল্লাহ বাবুল, ঢাকা কোষাধ্যক্ষ সোহেল আহম্মেদ পল্লব, সমাজ কল্যাণ সম্পাদক জিয়াউল হক তুহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরী ইমন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম উজ্জ্বল, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান জামী, সহ-প্রচার সম্পাদক আশিক মাহমুদ শিশির। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদটি আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ইয়াসির আরাফাত তুষার, এ এইচ এম রায়হানুজ্জামান রোকেন, মো. ইকতিয়ার হোসেন প্রিন্স, মো. নাজমুল হক কাজল এবং মো. আরিফুর রহমান (ক্যাডেট)।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যের সহযোগিতা কামনা করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদায়ী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং আগামীর পথচলা সবার সম্মিলিত প্রচেষ্টায় বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।