এগ্রিলাইফ২৪ ডটকম:খ্যাতিমান কৃষি বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেনকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. আমির হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
প্রফেসর ড. আমির হোসেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবী মো: দবির উদ্দিন ও মাতা জনাবা আনোয়ারা বেগম।
প্রফেসর ড. আমির হোসেন, মে ২০০৩ হতে বর্তমান অবধি কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মার্চ ২০১৮ হতে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ফরেন প্রফেসর হিসেবে The University of Suwon, The Republic of Korea-এ কর্মরত ছিলেন। তিনি ২০১০সালে Korean Research Foundation (KRF) fellow হিসেবে, The University of Suwon, The Republic of Korea, পিএইচডি সম্পন্ন করেন।
এছাড়াও তিনি পোস্ট-ডক গবেষক- ০৩ বার (Institute of Molecular and Cellular Biology of Plants (IBMCP) - Polytechnic University of Valencia (UPV) Valencia, Spain-2014 as a Marie Curie visiting Fellow; Centre for Plant Biotechnology and Genomics (CBGP), Universidad Politécnica de Madrid (UPM), Madrid, Spain-2011-2014 as a Marie Curie Fellow; Myongji University, South Korea 2011 as a Brain Korea 21(BK21) fellow হিসেবে সফলতার সাথে সম্পন্ন করেছেন ।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ডক্টর আমির হোসেনের প্রকাশিত গবেষণা প্রবন্ধ মোট ৫০টি (বুক চেপ্টার-১, আন্তর্জাতিক-৩৮, জাতীয়-১১) ও কনফারেন্স প্রসিডিংস ৩৩টি । এছাড়াও তিনি গবেষণা প্রকল্পে PI ও Co-PI হিসেবে ২৫টি গবেষণা কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করেছেন ।
তিনি এম.এস. পর্যায়ে ৩৪ জন এবং পিএইচডি পর্যায়ে ৬ জন ছাত্রের গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন। বর্তমানে ৯ জন এম এস ও ২ জন পিএইচডি ছাত্র তাঁর তত্ত্বাবধানে অধ্যায়নরত। তিনি আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা কার্যক্রমের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া, স্পেন, চায়না, ভারত, হংকং, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুর ভ্রমণ করেছেন । শিক্ষকতার পাশাপাশি ডক্টর আমির হোসেন বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন তিনি।
তিনি সিন্ডিকেট সদস্য- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা (২০২৫-২০২৭), সদস্য, জাতীয় বীজ বোর্ড, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ, পরিচালক, প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার, বাকৃবি, ময়মনসিংহ (২০২৪-অদ্যাবধি), প্রতিষ্ঠাতা ফার্ম-ইনচার্জ-কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ গবেষণা খামার, বাকৃবি, ময়মনসিংহ (২০২১-২০২৩), বিভাগীয় প্রধান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বাকৃবি, ময়মনসিংহ (২০১৫-২০১৭), হাউস টিউটর, আশরাফুল হক হল, বাকৃবি, ময়মনসিংহ (২০০৫-২০০৬), বাকৃবি কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের লেকচারার ও সহকারী প্রফেসর মনোনয়ন বোর্ডের সদস্য, বাকৃবি আইআইএফএস এর লেকচারার ও সহকারী প্রফেসর মনোনয়ন বোর্ডের সদস্য, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগে লেকচারার ও সহকারী প্রফেসর মনোনয়ন বোর্ডের সদস্য হিসাবে সফলতার সাথে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন ও বর্তমানে করছেন।
প্রফেসর ডক্টর আমির হোসেন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।



