রূপপুরের লিচু বাগানে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ঈদ ফ্যামিলি আউটিং

ক্যাম্পাস টু ফার্ম
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সদস্যদের জন্য গতকাল শনিবার ৩০শে মে ২০২৬ এক আনন্দঘন ঈদ ফ্যামিলি আউটিংয়ের আয়োজন করা হয়। পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে রোটারিয়ান সাব্বির হোসেনের বাসায় ও তাঁর লিচু বাগানে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থেকে লিচুর দাওয়াত উপভোগ করেন। আয়োজক রোটারিয়ান সাব্বির হোসেন ও তাঁর সহধর্মিণী কুলসুম আক্তার সাথীর চমৎকার আপ্যায়ন ও অসাধারণ আতিথিয়তায় সবাই মুগ্ধ হন। তাদের সন্তান আহনাফও আপ্যায়নে সহযোগিতা করে।

এতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান, সৌদি আরবের কিং ফয়সাল ইউনিভার্সিটির অধ্যাপক ও ক্লাবের বিশিষ্ট সদস্য রোটারিয়ান ড. সৈয়দ শাহ আলম ও তার স্পাউজ নিলুফা আহসান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ ও পাস্ট ফাস্ট লেডী মাহবুবা হাসনিন এবং তাদের সন্তান মুহাম্মদ আরশাদ হাসান। এছাড়া সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান ডা. গোলাম মওলা ও রোটারিয়ান মোহনাও উপস্থিত ছিলেন। পরিবারিক বন্ধন ও রোটারিয়ান সৌহার্দ্য উভয়ই যেন একসঙ্গে মিলেমিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছিল।

আউটিংয়ের অংশ হিসেবে সবাই ব্রিটিশ আমলের ঐতিহাসিক ঈশ্বরদী রেল এলাকা, পুরাকীর্তি হার্ডিঞ্জ ব্রিজ, দেশের গর্ব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালন শাহ সেতু ঘুরে দেখেন। প্রতিটি স্থান পরিদর্শন শেষে সবার মধ্যে দেশাত্মবোধক ও ইতিহাসচেতনার এক মিলনমেলা তৈরি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রকৌশল নিদর্শন উপভোগ করেন তারা।

ক্লাব সদস্যরা মনে করেন, কর্মব্যস্ত জীবনের ফাঁকে এ ধরনের পারিবারিক আয়োজন রোটারিয়ানদের মধ্যে বন্ধন আরও গভীর করে। প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান বলেন, “রোটারি শুধু সেবার বৃত্ত নয়, এটি একটি পরিবার। আজকের দিনটা তারই উজ্জ্বল উদাহরণ।” আয়োজক রোটারিয়ান সাব্বির হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের ছোট এই আয়োজন ক্লাবের সবার কাছে আনন্দ বয়ে এনেছে, এটাই আমাদের পাওয়া।”

উল্লেখ্য, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি জোরদার করতে এমন পারিবারিক আয়োজনেরও ধারাবাহিকতা রেখে চলেছে।