ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী 'ফ্রুটস পার্টি

ক্যাম্পাস টু ফার্ম
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী 'ফ্রুটস পার্টি' অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মৌসুমি বিভিন্ন ফল খেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ৩টায় বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। আম, কাঁঠাল, কলা,লটকট, পেয়ারা, তরমুজসহ বিভিন্ন পুষ্টিকর ফল একসঙ্গে খেয়ে শিক্ষার্থীরা দারুণ আনন্দ প্রকাশ করে।বিদ্যালয়ের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসানের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক জহুরুল হক,আব্দুল কুদ্দুস,মহীন্দ্র নাথ,অমল কুমার,অভিভাবক সদস্য ফারুক আহম্মেদ সহ শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন জানান, শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।