আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় সিকৃবির ছাত্রীদের সাফল্য।।

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

সিকৃবি প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতা ২০২৫-২৬ এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সিকৃবির সাদিয়া আফরিন, সৈয়দা জান্নাত আক্তার (ঋতু), মরিয়ম আক্তার (লিমা) এবং ফারিয়া আনোয়ার (তুবা) ছাত্রী (দ্বৈত) ইভেন্টে সেকেন্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতায় তাদের অসাধারণ নৈপুণ্য, দলগত সমন্বয় ও প্রতিযোগিতামূলক মনোভাব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে এনেছে। এ সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রার প্রতিফলন ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এ অর্জনের জন্য বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও সিকৃবির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত করবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের আগামী দিনের আরও বড় সাফল্য কামনা করেছেন।