শাজাহানপুরে 'বগুড়া বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

শাজাহানপুর (প্রতিনিধি) বগুড়া :বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় 'বগুড়া বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় শিক্ষাবিদ, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা অংশ নেন।  

এতে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সাবেক আহ্বায়ক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার,,সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,ইসলামী বক্তা মাওলানা আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাদলা ইউপি চেয়ারম্যান আতিক, অধ্যক্ষ জাফর আলমগীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ,উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব,মেহেদী অভ্র,বিএনপি নেতা তমেজ উদ্দিন,মন্টু,মোশাররফ হোসেন,বাদশা সরকার,আসাদুজ্জামান আটল,রফিকুল,মহসিন আলী,মতিন কাজী, ইউপি সদস্য বেলাল হোসেন, তাজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় আজও বাস্তবায়িত হয়নি। ফলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দেশের অন্য অঞ্চলে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণে অতিরিক্ত ব্যয় বহন করতে বাধ্য হচ্ছে।  

বক্তারা আরও বলেন, জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ ও উন্নত সড়ক যোগাযোগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এখানে নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ, স্টেশন এবং কাছেই পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) রয়েছে। ফলে এখানে একটি আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সহজ। তারা দ্রুত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত কার্যক্রম গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।