শেকৃবিতে আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে নবাব সিরাজ-উদ-দৌলা হল চ্যাম্পিয়ন

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

শেকৃবি প্রতিনিধি: আজ ০১ জুলাই ২০২৬ (বুধবার) বিকেল ৫টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ ফাইনাল খেলার উদ্বোধন করেন। ফাইনালে নবাব সিরাজ-উদ-দৌলা হল এবং বিজয়’২৪ হল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা ০–০ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে নবাব সিরাজ-উদ-দৌলা হল ৩–০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে টাইব্রেকারে গোল করেন সৈকত, তুষার ও জুয়েল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন নবাব সিরাজ-উদ-দৌলা হলের  নিংগ্রাম সান।

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমান।

শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএসসির পরিচালক অধ্যাপক মোঃ আখতার হোসেন, নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, বিজয়’২৪ হলের প্রভোস্ট অধ্যাপক এ. টি. এম. সামছুদ্দোহা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নূর উদ্দীন মিয়া।