"জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন"

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খায়ের জাহান সোগরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আকতারুল ইসলাম, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রক্টর ইমামুনুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহা সহ বিভিন্ন বিভাগের প্রধান, প্রভোস্ট,  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খায়ের জাহান সোগরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানবজীবন ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় প্রত্যেকের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।