"জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Teaching, Learning and Assessment বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন"

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দকে নিয়ে "Teaching, Learning and Assessment" বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুগোপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত পেশাগত দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান, কার্যকর মূল্যায়ন পদ্ধতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষককে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শ্রেণিকক্ষে বাস্তবায়নের আহ্বান জানান।

প্রশিক্ষণের প্রথম সেশন পরিচালনা করেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. শাহিদুর রহমান এবং অতিরিক্ত  পরিচালক মো. জাকির হোসেন। সেশনে আধুনিক শিক্ষণ-পদ্ধতি, ফলাফলভিত্তিক শিক্ষা (Outcome-Based Education), কার্যকর মূল্যায়ন কৌশল, শিক্ষার্থী সম্পৃক্ততা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর আক্তারুল ইসলাম,IQAC- এর অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ডক্টর মাহাফুজুর রহমান,প্রক্টর ও সহযোগী অধ্যাপক ইমামুনুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহা, সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ও ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মহীউদ্দীন ও বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক শিক্ষা-শেখানো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।