দামুড়হুদায় “বিজ্ঞানসম্মত গরু পালনে আর আর পি এগ্রো ফার্মস”-এর সেমিনারে আধুনিক প্রশিক্ষণ প্রদান

স্মার্ট ফার্মিং ও পণ্য
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: চুয়াডাংগা জেলার দামুড়হুদা উপজেলায় আর আর পি এগ্রো ফার্মসের এজেন্ট জুয়েল পোল্ট্রি ফিড কর্নার-এ আজ ২০ মে “বিজ্ঞানসম্মত গরু পালনে আর আর পি এগ্রো ফার্মস” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার অভিজ্ঞ লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা অংশগ্রহণ করেন এবং আধুনিক ও বিজ্ঞানভিত্তিক গরু পালন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মনিরুজ্জামান, জেনারেল ম্যানেজার, আর আর পি এগ্রো ফার্মস ও রফিক মেডিসিন বাংলাদেশ; ডাঃ সুকান্ত ভৌমিক, ম্যানেজার (মার্কেটিং); এবং সঞ্চালনায় ছিলেন ডা. মোঃ জামিল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নুর আলম দিপু, মোঃ খাইরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচকরা সেমিনারে আর আর পি এগ্রো ফার্মসের উৎপাদিত “আর আর পি ভূষি মিক্স” ও “আর আর পি ক্যাটল ফিড” খামারিদের জন্য কীভাবে উপকারী ভূমিকা রাখছে তা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সময়ে লাভজনক গরু পালন নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং অভিজ্ঞ প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গবাদি পশুর পরিচর্যার মাধ্যমে খামারিরা অধিক লাভবান হতে পারেন।

বক্তারা আরও বলেন, প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি খামারিদের কাছে আধুনিক প্রাণিসম্পদ সেবা পৌঁছে দিতে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গরু পালনে আরও আগ্রহী হবেন এবং নিরাপদ ও সমৃদ্ধ খামার গড়ে তুলতে সক্ষম হবেন। সংশ্লিষ্টরা মনে করেন, বিজ্ঞানসম্মত গরু পালন সম্প্রসারণ করা গেলে দেশের প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।