যশোরে পানি পরীক্ষার ফলাফল উপস্থাপন ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ বুধবার ২২ জুলাই সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে যশোর এনজিও ফোরামে পানি পরীক্ষার ফলাফল উপস্থাপন ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় যশোর ও নড়াইল এলাকায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে পুনঃখননকৃত খাল হতে সংগৃহিত পানি পরীক্ষার ফলাফল উপস্থাপন করেন আর্সেনিক এর কেমিষ্ট আবু শামীম খান।

অংশগ্রহনকারী কৃষকদের পানি, মাটি, ফসলের জাত ও পানি-মাটির লবণাক্ততা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সমাধান দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর চীফ সায়েন্টিফিক অফিসার ড. সৈয়দ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোশারফ হোসেন, জেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল মামুন, বিএডিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোতাসীম আহমেদ, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানজার, ওয়াটার সিকিউরিটি এন্ড সাসটেইনেবিলিটি ড. উৎপল কুমার, ড. এস এম ফেরদৌস, মোঃ রুবেল আলী, শেখ মনিরুল ইসলাম প্রমুখ। 

কর্মশালার শুরুতে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের ম্যানেজার-রিজেনারেটিভ ড. নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কর্মকান্ড উপস্থাপন করেন। কর্মশালায় ৩২টি পুনঃখননকৃত খাল হতে ৩২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।