এগ্রিলাইফ২৪ ডটকম:খাগড়াছড়িতে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভিং ইন ভলনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্প এলাকার জন্য নতুন ফসল নির্বাচন বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পার্বত্য কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ির কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে বিসিআরএল প্রকল্প, ঢাকা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খাগড়াছড়ি।

এগ্রিলাইফ২৪ ডটকম:খাগড়াছড়িতে "কাজুবাদাম ও কফি গবেষণার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়" শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০১ আগস্ট ২০২৬) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে "কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অংশ)"-এর অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, বারি, খাগড়াছড়ি।

সিভাসু প্রতিনিধি:শিক্ষা, গবেষণা এবং প্রাণীর রোগ নিরূপণ ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি আধুনিক ও মানসম্মত ওষুধ ও যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থাকে আরও সুসৎগঠিত করতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চালু করা হয়েছে ‘ভেটেরিনারি ফার্মেসি’। এখন থেকে খামারি ও সাধারণ জনগণ তাদের প্রাণীর যাবতীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সিভাসু’র এই ‘ভেটেরিনারি ফার্মেসি’ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ বুধবার ২২ জুলাই সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে যশোর এনজিও ফোরামে পানি পরীক্ষার ফলাফল উপস্থাপন ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (২২ জুলাই)  নগরীর সাগরদীতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রি‘র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক এবং ব্রি‘র বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত। 

নাহিদ বিন রফিক (বরিশাল): ফল ও সবজির পোকামাকড় দমনে কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ আজ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় শহরতলী রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে বিএআরআইর কীটতত্ত¡ বিভাগের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষের মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর সার্বিক ব্যবস্থাপনায় গাজী টিভিতে চলছে ২৬ পর্বের ধারাবাহিক অনুষ্ঠান " নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন" পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লি:। আগামী ১৮ জুলাই, ২০২৬ (শনিবার) সকাল ১০:৩০ মিনিটে GTV (গাজী টেলিভিশন) HD-তে সরাসরি প্রচারিত হতে যাচ্ছে সাপ্তাহিক সচেতনতামূলক লাইভ অনুষ্ঠান ‘নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন’ এর ১৬তম পর্ব।

More Articles …

Page 1 of 5