বরগুনার আমতলীতে পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফারমার্স এন্ড ফার্মিং
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার আমতলীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। 

আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক সিএম রেজাউল করিম, আমতলীর উপজেলা বিএনপির আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলীর ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী এবং সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন ফকির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রাসেল। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষাণ-কিষাণী, গণমাধ্যমকর্মী মিলে ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।