মোছাঃ সুমনা আক্তারী:গত ২৩ জুন, ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কানাইখালী মিনি স্টেডিয়ামে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা-২০২৬ শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাননীয় সংসদ সদস্য, নাটোর-২ আসন ও মাননীয় হুইপ বাংলাদেশ জাতায়ী সংসদ সদস্য অনুপস্থিত থাকায় প্রধান অতিথির আসন গ্রহন করেন নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তাব্যে বলেন, একজন মানুষের প্রতিদিন ১১৫-১৩৫ গ্রাম ফল খাওয়া প্রয়োজন কিন্তু আমরা এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম খাই। কিন্তু আমাদের প্রতিদিন ফল খাওয়ার খাদ্যাভ্যাস করতে হবে। ফল থেকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস পেয়ে থাকে। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে। ফলের বাজার সম্প্রসারণ ও সংরক্ষণ, গবেষণার মাধ্যমে দেশীয় ফলের সময়কাল সম্প্রসারণ, ফল গাছের চারার কেনাবেচায় ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভূঁইয়া। মেলায় ১৪ ধরণের প্রচলিত ও ২৩ ধরণের অপ্রচলিত দেশীয় ফল এবং ২৫ জাতের আম ১১টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। এছাড়া নাটোরের ঐতিহ্যবাহী ভেষজ পল্লীর বিভিন্ন ভেষজ উপকরণ বিক্রি করা হচ্ছে মেলাতে। এছাড়া ফল গাছের চারাও বিক্রি হচ্ছে। আজ ২৪ জুন পর্যন্ত চলবে এ মেলা। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
মেলা উদ্বোধনে জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, কৃষক,কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।





















