পাবনা সদরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফারমার্স এন্ড ফার্মিং
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

মোঃ গোলাম আরিফ:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর, পাবনা’র আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন ২০২৬ (বুধবার) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রোগ্রাম অফ এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার পর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। তখন খাদ্যের অভাবে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিলো। কিন্তু এখন দেশে দ্বিগুণের বেশি মানুষ বৃদ্ধি পেয়েছে। অথচ আজ একজন মানুষও না খেয়ে মারা যায় না। এক সময় উত্তরাঞ্চল মঙ্গা কবলিত ছিলো, সেটিকেও জাদুঘরে পাঠাতে সক্ষম হয়েছি। আর এ অর্জন ও সাফল্য এসেছে সম্মানিত কৃষক এবং কৃষি বিভাগের হাত ধরেই। এটিকে আমাদের স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেন, একসময় ফসলের উৎপাদন বৃদ্ধি ও সুরক্ষার জন্য ইচ্ছেমতো অনৈতিকভাবে বালাইনাশক ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এখন সময় এসেছে সেখান থেকে বের হয়ে আসার। যেহেতু আমরা উৎপাদনে সয়ংসম্পূর্ণ, তাই আমাদের এখন নিরাপদ খাদ্য উৎপাদনে যেতে হবে। একমাত্র উত্তম কৃষি চর্চা (GAP) এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব। স্বাভাবিকভাবে ফসল উৎপাদনের চেয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে আর্থিকভাবে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। কৃষিবিদ শৈলেন কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব পাবনা’র সভাপতি আখতারুজ্জামান আখতার, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, পাবনা সদর, পাবনা ও সংসদ সদস্য এর প্রতিনিধি এ কে এম মূসা। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি, কৃষক-কৃষানী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।