রাজশাহীতে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

গভর্নমেন্ট
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

মো: এমদাদুল হক:রাজশাহীতে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত: ২০২৬-২৭ খরিপ ১- মৌসুমের কার্যক্রম পর্যালোচনা ও আগামী ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০.৩০ টায় রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ খরিপ-১ মৌসুমের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। এতে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কৃষি উদ্যোক্তা এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী অঞ্চলের উল্লিখিত জেলার খরিপ-১ মৌসুমের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা উপস্থাপন ও বিস্তারিত আলোচনা বিশ্লেষণ করা হয়। এতে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, বিনা, ফল গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভাপতি তার বক্তব্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনের মাধ্যমে জমির অপচয় রোধ করে অধিক ফলন নিশ্চিত করার বিষয়ে বিশেষ তাগিদ প্রদান করেন। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অধিক ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও উন্নত জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে বলে তিনি জানান। উপজেলা কর্মকর্তাদের নিয়মিত সার ও বীজ ডিলারের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করারা জন্য বিশেষ তাগিদ প্রদান করে সারের অপচয় রোধে কৃষকদের সচেতন করতে হবে। সারের স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে সার ডিলার ও বিক্রয়কেন্দ্র নিয়মিত ও কার্যকরভাবে মনিটরিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজের মান নিশ্চিত করার লক্ষ্যে বীজ উৎপাদনের ক্ষেত্রে আরও সচেষ্ট হতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কৃষি কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

সভায় খাদ্য উৎপাদন, বিপণন এবং কৃষির সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কৃষক প্রতিনিধিসহ সকলের সক্রিয় অংশগ্রহণ পরিলক্ষিত হয়।