বানেশ্বর হাট ব্যবস্থাপনা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা

গভর্নমেন্ট

মো: এমদাদুল হক:রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর হাট ব্যবস্থাপনা এবং যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ১৪ জুন, রবিবার, বিকেল ৩:০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। সভায় পুলিশ প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মুক্ত আলোচনায় বানেশ্বর হাট এলাকার যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাট ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় গুরুত্বারোপ করে বলা হয়, আমের বাজার মূল সড়ক হতে সরিয়ে চারঘাট সড়কের নির্ধারিত স্থানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে সড়ক নির্মাণসামগ্রী রাস্তায় না রেখে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে, যাতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। এছাড়া সভায় আমের বাজারে ঢলন প্রথা হতে বেরিয়ে আসার আহ্বান জানানো হয় এবং বানেশ্বর হাটের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি সভায় জনসাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া সরকার বানেশ্বর হাট স্থায়ীভাবে স্থানান্তরের লক্ষ্যে উদ্যোগ গ্রহণের কথা ভাবছে বলে জানান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আলোকে সেবাদান এবং দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব।ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব।