এগ্রিলাইফ ডেস্ক:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক মোঃ আইনাল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মোঃ আইনাল হক আজ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ১৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা মোঃ আইনাল হক কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। মৎস্যসম্পদের উন্নয়ন, টেকসই ব্যবস্থাপনা, মাঠপর্যায়ে সরকারি কর্মসূচির সফল বাস্তবায়ন এবং প্রান্তিক মৎস্যজীবীদের কল্যাণে তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে মৎস্য অধিদপ্তর একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো, যা সহজে পূরণ হবার নয়।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।



