মোঃ গোলাম আরিফ: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা’য় যথাযোগ্য মর্যাদায় ১ ম বারের মতো “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পাবনা’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পাবনা মোঃ ছুফি উল্লাহ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিআরডিবি পাবনা’র উপপরিচালক এ কে এম জাকিরুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিবৃন্দ জাতীয় দিবসটি উদযাপনের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পল্লী জীবিকায়ন প্রকল্প, সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচি ও মহিলা উন্নয়ন কর্মসূচির সদস্যদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক ও বিভিন্ন ফল গাছের চারা বিতরণ করেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন উন্নয়ন দলের সদস্য, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



