এগ্রিলাইফ২৪ ডটকম:“সেবা ও সহযোগিতার সেতু-বাংলাদেশ থেকে ভারত” থিমে রাজশাহীতে রোটারি ক্লাবের বহুমুখী প্রকল্প ভবনের উদ্বোধন ও কোরবানির গোশত বিতরণ সুবিধাবঞ্চিতদের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবার ‘হোসনে আরা রোটারি আই এন্ড জেনারেল’ হাসপাতালের ঘোষণা দিলেন রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম।
রাজশাহীর ডিঙ্গাডোবাস্থ মীর আয়ুব আলী বিদ্যা নিকেতন নব নির্মিত ভবনে আজ শুক্রবার (২৯শে মে ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল (D-64)-এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যৌথভাবে অনুষ্ঠিত হয় ক্লাব অ্যাসেম্বলি, বহুমুখী রোটারি প্রকল্প ভবনের উদ্বোধন এবং সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে কোরবানির গোশত বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম এবং সঞ্চালনা করেন রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থেকে উদ্বোধন করেন রোটারিয়ান ইশতিয়াক জামান, পিএইচডি (কান্ট্রি কোঅর্ডিনেটর, RIPSA টিম, বাংলাদেশ)। তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে সেবা ও সহযোগিতার যে সেতু নির্মাণ হয়েছে, তা শুধু আজকের অনুষ্ঠান নয়ে এটি একটি আন্দোলনের সূচনা। রোটারির বহুমুখী এই প্রকল্প ভবন হবে অসহায় মানুষের জন্য আশীর্বাদের স্থান।” ড. জামান স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে ‘প্রফেসর শাহ আলম ও এই ক্লাবের হাসপাতাল’ উদ্বোধনের ঘোষণাকে যুগান্তকারী বলে অভিহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. নাসিম হায়দার (চেয়ারম্যান, বেলডাঙ্গা আই হাসপাতাল, আরসি দোমকল মুর্শিদাবাদ, RID-3291, ভারত)। তিনি বলেন, বাংলাদেশের মানুষের সেবার মানসিকতা দেখে তিনি অভিভূত এবং চক্ষু চিকিৎসার মাধ্যমে সীমান্তপারের মানুষদের সেবা দেওয়ার হাত বাড়িয়ে দিতে চান। তিনি আরও বলেন, এই বহুমুখী প্রকল্প ভবন দুই দেশের রোটারিয়ানদের একতা ও মানবতার প্রতীক হয়ে থাকবে। এছাড়া তার ক্লাবের রোটারিয়ান মো ওয়াসিকুর র হ মান, ও রোটারি ক্লবা ক ল কাতা নব দিগ ন্তের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ ইরফান শের অনলাইনে উপস্থিত থেকে অনুভুতি প্রদান করেন।
স্পিকার রোটারিয়ান মাহমুদুল হাসান (কোঅর্ডিনেটর, RIPSA D-64) তাঁর বক্তব্যে RIPSA-র কার্যক্রম তুলে ধরেন এবং বলেন, শুধু গোশত বিতরণ নয়, আজকের ক্লাব অ্যাসেম্বলিতে তারা স্থায়ী সমাধান নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করছি। এ ভবন থেকে ভবিষ্যতে বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। তিনি রোটারি ও রোটারিয়ানদের কাজ, প্রকল্প ইত্যাদি বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ। প্রায় ১৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র কোরবানির মাংস বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন ডা. মো. রাকিবুজ্জামান চৌধুরী সৈকত যিনি এই মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে আনন্দিত বলে মন্তব্য করেন, ব্যাংকার এ বি এম আরিফুর রহমান, রিপসা রাজশাহীর কোঅর্ডিনেটর এম এ মান্নান, রোটারিয়ান ড. গোলাম মওলা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হক, রোটারিয়ান আবুল বাসার এবং রোটারিয়ান মোহনা। তাঁরা পৃথক বক্তব্যে সমাজসেবায় রোটারি ক্লাবের ভূমিকার প্রশংসা করেন এবং ভবনের স্থায়িত্ব কামনা করেন।
মুল আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন মীর আয়ুব আলী বিদ্যা নিকেতন-এর পরিচাল ক মীর শফিকুল আলম মিলন ও প্রিন্সিপাল এডভকেট শামীম আরা ও স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. সৈয়দ শাহ আলম তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমরা শুধু একটি ভবন উদ্বোধন করছি না, আমরা একটি স্বপ্নের সূচনা করছি। ‘হোসনে আরা রোটারি আই এন্ড জেনারেল হাসপাতাল’ হবে স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার একটি অনন্য কেন্দ্র। এখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষও রোগ নির্ণয় ও চিকিৎসা পাবে ন্যায্য মূল্যে।” তিনি আরও জানান, শিগগিরই ভবনের বিভিন্ন তলায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু ক্যাম্প এবং নারী উন্নয়ন কর্মসূচি চালু হবে।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান। তিনি সব বক্তা, অতিথি, ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


