তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে-সুলতান সালাউদ্দিন টুকু
বাকৃবি প্রতিনিধিঃমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে, সেই সিদ্ধান্তও জনগণই নেবে।
বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
এগ্রিলাইফ২৪ ডটকম:চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান নগর এলাকাগুলো রয়েছে।
বরিশালে টেকসই কৃষি উন্নয়নে মাটি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে টেকসই-কৃষি উন্নয়নে মাটি ও পুষ্টি উপাদানের গতিশীলতা ব্যবস্থাপনায় এসআরডিআইর অবদান বিষয়ক সেমিনার আজ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় নগরীর সাগরদিস্থ ব্রির হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব প্রফেসর এ এস এম গোলাম হাফিজ কেনেডি।
রাজশাহীতে সাপ সংরক্ষণ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহীতে ‘সেভ দি নেচার এন্ড লাইফ’ এবং ‘কুন্ডলী ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে গত ৫ আগস্ট ২০২৬ তারিখে শাহমখদুম কলেজে সাপ উদ্ধার ও সচেতনতা বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
DLS-কে ফ্যাসিস্টমুক্ত ও বৈষম্য দূর করার দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণিসম্পদ নন-ক্যাডার সম্মিলিত পেশাজীবী পরিষদের
এগ্রিলাইফ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণিসম্পদ নন-ক্যাডার সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরে সংগঠনের প্রধান কার্যালয়ে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলওয়াত করেন জনাব মোঃ জাকির হোসেন।
July Uprising Day 2026 celebrated in BARI
Agrilife24.com:July Uprising Day 2026 was celebrated today at Bangladesh Agricultural Research Institute (BARI) with due dignity and various arrangements.
In the morning, BARI Director General Dr. Md. Manjurul Kadir led a rally with the participation of all scientists, officials, employees and workers to lay wreaths at the July Martyr Memorial Monument.
গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে: কৃষিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশের মানুষ যাতে সত্যিকার অর্থে গণতান্ত্রিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারে এবং স্বাধীনতার সুফল পায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।



