মোঃ গোলাম আরিফ: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যলয়, পাবনার আয়োজনে “টেকসই কৃষি উন্নয়নে কৃষি তথ্য বিস্তার: বর্তমান ও আগামীর করণীয়”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন ২০২৬ খ্রি. কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা’র সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।
সভাপতির বক্তব্যে পরিচালক বলেন, কৃষির টেকসই উন্নয়নে তথ্য-প্রযুক্তি বিস্তারের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে প্রতিমূহূর্তে কৃষি পরিবর্তন হচ্ছে। এজন্য আমাদের সময় উপযোগী তথ্যে আপডেট থাকতে হবে, কৃষকসহ সংশ্লিষ্টদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছাতে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের তথ্য-প্রযুক্তির বিস্তারে মিডিয়া উইং হিসেবে কাজ করছে। এ কাজগুলো বিভিন্ন প্রচার মাধ্যম যেমন প্রকাশনা, পডকাস্ট, ভিডিও ডকুমেন্টারী, মোবাইল সিনেমা শো, কল সেন্টার, এআইসিসি দ্বারা সকল শ্রেণির স্টেকহোল্ডারদের মাঝে তথ্য বিস্তার করে যাচ্ছে। কৃষিতে এখন শিক্ষিত, স্মার্ট ও নতুন নতুন তরূন উদ্যোক্তা যুক্ত হচ্ছে। এদের আরো বেশি আগ্রহী করতে স্মার্ট, আধুনিক ও সঠিক তথ্য দিতে হবে। এজন্য কৃষিকথায় যুগোপযোগী লেখা প্রদান, কৃষি কল সেন্টারে কল করে তথ্য প্রাপ্তি, কৃষি বিষয়ক তথ্য, রিলস, ডকুমেন্টারী, অনুষ্ঠান প্রচারে সহযোগিতা ও বিস্তারে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ, উপাধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা ও কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ডিএই, খামারবাড়ি, পাবনা। উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা ও বগুড়া’র জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাগণ: বিএসআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র ও বিনা এর কৃষিবিজ্ঞানী; ড্যাম, বিএডিসি ও বিএমডিএ এর কর্মকর্তাবৃন্দ; প্রিন্ট মিডিয়া/ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এআইসিসি এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার ১৪৩২ বঙ্গাব্দে ৫০০ এর অধিক কৃষিকথার গ্রাহক সংগ্রহ ও কৃষি তথ্য বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কৃষি তথ্য সার্ভিস, পাবনা অঞ্চলে কৃষিবিদ মোঃ গাজীউল হক, উপজেলা কৃষি অফিসার, নন্দীগ্রাম, বগুড়া; কৃষিবিদ নুসরাত কবীর, উপজেলা কৃষি অফিসার, বেড়া, পাবনা ও কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, উপজেলা কৃষি অফিসার, আটঘরিয়া, পাবনা কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।





















