এগ্রিলাইফ ডেস্ক:দেশের সকল শ্রেষ্ঠ কৃষিবিদ/ডিপ্লোমা কৃষিবিদের পুরস্কারের আওতায় আনা হবে। ডিপ্লোমা কৃষিবিদদের নিজ জেলার বাহিরে ট্রান্সফার করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উন্নয়নে কোনো কাজ করা হয়নি। বেগম খালেদা জিয়ার সরকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সম্মান দিয়েছিলো। তারেক রহমানের সরকারও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সব ধরনের সুবিধা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, তারেক রহমান বেশকিছু মৌলিক বিষয়ে হাত দিয়েছেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন। সবচেয়ে ইতিবাচক সেক্টর হলো কৃষিখাত, কিন্তু অনেক ক্ষেত্রে কৃষি এখন আর লাভজনক পেশা নয়। তাই এই খাতে প্রণোদনা বাড়ানোর কথা ভাবছে সরকার।
একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সময়ে ব্যাপক হারে কৃষক কার্ড দেয়ার কাজও শুরু হবে।





















