এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালকের রুটিন দায়িত্ব (আয়ন-ব্যয়ন ক্ষমতাসহ) প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মঞ্জুরুল কাদিরকে।গতকাল ১৭ জুন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-১ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





















