আরডিএ-বগুড়ার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সমসাময়িক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ৫২-তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৯ জুন) একাডেমী চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে জুমার নামাজের পর একাডেমীর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এম এ মতিন, সাবেক পরিচালক ড. একেএম জাকারিয়া, ড. মো. আব্দুর রশীদ সহ বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ১৯ জুন জাতীয় সংসদে ১০ নং আইন প্রণয়নের মাধ্যমে আরডিএ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতাউত্তর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে আরডিএ ৭ লক্ষাধিক মানুষকে প্রশিক্ষণ দিয়েছে, ৫০০-এর বেশি গবেষণা এবং ৫৪টির বেশি প্রয়োগিক গবেষণা সম্পন্ন করেছে। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ২০০-এর বেশি পরামর্শ সেবা প্রদান করেছে।

উত্তরবঙ্গের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে পাঁচ দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আরডিএ, বগুড়া।