বগুড়া চেম্বার অব কমার্স  দ্বি-বার্ষিক নির্বাচন-শাজাহানপুরে বাদল-হিরু পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা

সমসাময়িক

শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃবগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে শাজাহানপুর উপজেলার ব্যবসায়ীদের উদ্যোগে বাদল-হিরু পরিষদের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) শাজাহানপুর দুবলাগাড়ী এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী  তোফাজ্জল হোসেন খানশাহান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে গোলাপ ফুল প্রতীকের সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনারস প্রতীকের সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু,শাজাহানপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল।

উপজেলা ইটভাটা মালিক সমিতি সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শামিমের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজীনুর ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি পদপ্রার্থী মামদুদুর রহমান শিপন এবং পরিচালক পদপ্রার্থীরা পরিমল চন্দ্র দাস, শামসুল হক বেনু, রাসেদুল ইসলাম, মতিয়ার রহমান, শফিকুল ইসলাম খোকন, আজিজার রহমান মিলটন, খন্দকার মেজবাহুল হক রন্টু, শাহিনুর ইসলাম সবুজ ও এস এম নুরই আলম সিদ্দিকী পল্লব।

এছাড়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু সাহিন সানি,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,অধ্যক্ষ জাফর আলমগীর সহ শাজাহানপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সমর্থনের আহ্বান জানান।