এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচন এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে ক্লাবের বিদায়ী ও নতুন সভাপতির উপস্থিতিতে এই "কলার হ্যান্ড ওভার" (দায়িত্ব হস্তান্তর) কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান আলহাজ্ব রফিকুল ইসলাম রিপন এবং নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান ড. মো. গোলাম মাওলা।
উল্লেখ্য, নবনির্বাচিত প্রেসিডেন্ট রফিকুল ইসলাম রিপন কিছুদিন আগে হৃদযন্ত্রের বাইপাস সার্জারি করার কারণে অনুষ্ঠানটি জমকালোভাবে না করে, তাঁর সুস্থতার কথা বিবেচনা করে অত্যন্ত স্বল্প পরিসরে তাঁর নিজস্ব বাসভবনে আয়োজন করা হয়।সংক্ষিপ্ত কিন্তু আনন্দঘন এই অনুষ্ঠানে রোটারি ক্লাবের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট (CP) রোটারিয়ান জনাব হাসিবুল হাসান নান্নু, পাস্ট প্রেসিডেন্ট (PP) জনাব ড. হেমায়েতুল ইসলাম আরিফ, ড. শাহ আলম এবং ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (IPP) জনাব মিজানুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (রিপশা) রোটারিয়ান আনিসুর রহমান নোবেল।
উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং ক্লাবের ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।



