জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফকিরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বীজ বিতরণ

সমসাময়িক

এগ্রিলাইফ প্রতিনিধি: আজ বুধবার ১৫ জুলাই জিয়াউর রহমান ফাউন্ডেশন -জেড আর এফ 'র উদ্যোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আমলকী চারা রোপন করা হয়। চারা রোপনের আগে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের উপস্থিতিতে বৃক্ষরোপণের গুরুত্ব ও ধান চাষ প্রযুক্তি  বিষয়ে সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াতের পরিচালনায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন জেড আর এফ' খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক  কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম ও আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষিবিদ হরেন শিকদার। 

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি নীতির আলোকে ফলের চারা এবং ৪০ জন কৃষককে ৫ কেজি হিসেবে ২০০ কেজি ব্রি ধান১০৩ জাতের বীজ বিতরণ করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন সেন এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে জেড আর এফ'র উদ্যোগে বৃক্ষের চারা ও ধানের বীজ বিতরণ করা হয়।