বরিশালে বিনালেবু-১ নিয়ে কৃষক প্রশিক্ষণ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনালেবু-১ নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে। আজ বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণার (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা উইংয়ের পরিচালক ড. শামছুন্নাহার বেগম। বিনার পরিকল্পনা ও উন্নযন শাখার প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআরএবি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উদ্যানতত্ত¡ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার এবং বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, বিনা উপকেন্দ্র্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলকার নাইন বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক প্রমুখ। প্রশিক্ষণে বরিশালের বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেবু ভিটামিনসমৃদ্ধ ফল। তাইতো মানুষের কাছে এর চাহিদা যথেষ্ট। বাজারমূল্যও ভালো। এ কারণে লেবুর আবাদ বাড়ানো দরকার। চাষের ক্ষেত্রে তিনি বিনালেবু-১ জাতটি ব্যবহারে কৃষকদের আহবান জানান।

উল্লেখ্য, এই জাতের লেবু বিচিহীন। সুগন্ধিও আছে বেশ।