অনলাইনে ডিজিটাল সদস্যপদ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করলো WPSA-BB

প্রযুক্তি
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) তাদের দীর্ঘ প্রতীক্ষিত সদস্যপদ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করেছে। এখন থেকে সনাতনী বা ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনের মাধ্যমে সংগঠনের যাবতীয় সদস্যপদ ব্যবস্থাপনা পরিচালিত হবে। এর ফলে সদস্যপদ গ্রহণ, নবায়ন এবং তথ্য হালনাগাদের মতো কার্যক্রমগুলো আরও সহজ, আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় বর্তমান সদস্য এবং সদস্যপদ গ্রহণে আগ্রহী ব্যক্তিরা ডব্লিউপিএসএ-বিবি’র অফিশিয়াল ওয়েবসাইট (www.wpsa-bb.com)-এর হোম পেজে থাকা রেজিস্ট্রেশন পোর্টালে (Membership) প্রবেশ করে নির্ধারিত ফ্লো-চার্ট অনুসরণের মাধ্যমে ডিজিটাল সেবাগুলো গ্রহন করতে পারবেন। 

এই পোর্টালের মাধ্যমে নতুন সদস্যপদ গ্রহণ (New Membership Registration), সদস্যপদ নবায়ন (Membership Renewal), ব্যক্তিগত তথ্য হালনাগাদ (Profile Update), সদস্য তথ্য যাচাই ও সংরক্ষণসহ সদস্যপদ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় সেবা সরাসরি অনলাইনে সম্পন্ন করা যাবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সদস্যরা তাঁদের তথ্যে ব্যবহৃত নিজ নিজ ই-মেইল আইডি ব্যবহার করে সিস্টেমে লগ-ইন করতে পারবেন। এক্ষেত্রে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে তাঁদের পূর্বের লোকাল আইডি। তবে প্রাথমিক সুরক্ষার স্বার্থে সদস্যরা চাইলে পরবর্তীতে তাঁদের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। 

WPSA-BB-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই ডিজিটাল উদ্যোগকে সফল ও কার্যকর করে তুলতে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ডিজিটাল সদস্যপদ ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ বা সহযোগিতার জন্য ডব্লিউপিএসএ-বিবি’র হটলাইন নম্বর ০১৭১২-৫৭৮৫২৭ এবং ০১৭১১-३৭১০১৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।