মুন্সীগঞ্জ জেলায় কৃষি তথ্য সার্ভিস ঢাকা অঞ্চলের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাঠ পর্যায়ের প্রতিবেদন
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:গত ০৪ আগস্ট ২০২৬ মুন্সীগঞ্জ জেলার প্রযুক্তি নির্ভর কৃষি উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ উপপরিচালক কার্যালয়ের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস ,আঞ্চলিক কার্যালয় ঢাকা এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস। 

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন দেশের কৃষিকে টেকসই ও লাভজনক খাতে পরিণত করতে দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারমুখী কৃষি ব্যবস্থার মাধ্যমে তরুণদের কৃষিতে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, কৃষি এখন আর শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি একটি সম্ভাবনাময় ব্যবসায়িক খাত। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তারা উৎপাদন বৃদ্ধি, মূল্য সংযোজন, প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তর সংস্থা কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।  তিনি সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, কৃষিঋণ, কৃষিযান্ত্রিকীকরণ, কৃষক কার্ড, ডিজিটাল কৃষিসেবা এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমকে কাজে লাগিয়ে কৃষিকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব ও স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

ড. মোঃ হাবিবুর রহমান, উপপরিচালক,মুন্সীগঞ্জ তার বক্তব্যে বলেন মুন্সীগঞ্জে কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফসল উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্যাকেজিং এবং অনলাইন বিপণনের মাধ্যমে কৃষিপণ্যকে অধিক মূল্যবান করে তোলা সম্ভব। তরুণ উদ্যোক্তারা এ খাতে এগিয়ে এলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ, মাঠপর্যায়ের সহায়তা এবং সরকারের বিভিন্ন কৃষিবান্ধব সেবার সঙ্গে সংযুক্ত করতে নিরলসভাবে কাজ করছে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। ধরণের প্রশিক্ষণ কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ধাবিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, মুন্সীগঞ্জ , ডঃ মোঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ, মোঃ সামির হোসাইন সিয়াম, কৃষি বিপপন কর্মকর্তা, কৃষি বিপনন অধিদপ্তর, মুন্সীগঞ্জ। প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, কৃষি ব্যবসা পরিকল্পনা, বাজার বিশ্লেষণ পদ্ধতি, বীজের ধারণা, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এর ফসল সংগ্রহোত্তর এর টেকসই কৌশল ও প্যাকেজিং নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

সাবরিনা আফরোজ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসারের সমন্বয়ে আয়োজিত উক্ত প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন  কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।