নাহিদ বিন রফিক (বরিশাল): নারিকেলের সাদামাছি দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস ১৭ জুলাই বরিশালের রহমতপুরে অবস্থিত নারিকেল বাগানে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) বিএআরআইর কীটতত্ত¡ বিভাগের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত। কীটতত্ত¡ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কোহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কীটতত্ত¡ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এটিএম হাসানুজ্জামান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান।
অনুষ্ঠানে উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কফিল উদ্দিন ও উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনওয়ারুল মোনিম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। এতে ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। মাঠ দিবসে নারিকেলের সাদামাছি পোকা দমনে কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।



