বরিশালে বাবুগঞ্জে বিনা তোষাপাট১ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

মাঠ পর্যায়ের প্রতিবেদন
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা তোষাপাট ১’র চাষাবাদ সম্প্রসারণের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা। 

বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিসের পরিচালক ড. মো.লুৎফর রহমান মোল্যা, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম তরফদার, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। 

অনুষ্ঠানে বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতাধীন শতাধিক জন কৃষক অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ক্যাম্পাসে ফলদ বৃক্ষ রোপণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিনা তোষাপাট১ জাতটি কৃষকের জন্য কল্যাণকর। পাটের অন্য জাতের তুলনায় এর উৎপাদন বেশি হয়। আঁশের মান ভালো। এই জাতটি মাঠে সম্প্রসারিত হলে উৎপাদিত বীজের মাধ্যমে আমদানিনির্ভরতা কমাবে। পাশাপাশি কৃষকরাও  লাভবান হবেন।