শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ওমরাহ প্রশিক্ষণ, ভিসা-টিকিট ও উপহার বিতরণ

ইসলাম ও জীবন
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের উদ্যোগে ৪০ জন ওমরাহ যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ভিসা, বিমান টিকিট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে উপজেলা মডেল মসজিদে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান মো. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওঃ আব্দুর রহমান।

প্রধান আলোচক ছিলেন বগুড়ার ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব ও জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদুল ইসলাম,সহ-সেক্রেটারি মোখলেছুর রহমান মকুল,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ধুনট শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান,আমরুল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশরাফুল মান্নান সামাউন,লিভানা হজ্জ গ্রুপের বগুড়া জেলা ইনচার্জ আব্দুল ওহাব,শাজাহানপুর উপজেলা ইনচার্জ মাওলানা আব্দুল ওহাব, সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণে ওমরাহ পালনের নিয়ম-কানুন, ইহরাম, তাওয়াফ, সাঈ, সফর ব্যবস্থাপনা এবং সৌদি আরবে অবস্থানকালীন করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ওমরাহ যাত্রীদের হাতে ভিসা, বিমান টিকিট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের বলেন, হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।হাজিদের নিরাপদ, সুশৃঙ্খল সফর নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।