এগ্রিলাইফ২৪ ডটকম: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি GAP-এর উদ্দেশ্য, গুরুত্ব ও প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে এর ভূমিকা তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) সুমন কুমার বসাক, রোয়াংছড়ি উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ এহসানুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার পাপন সরকার।
প্রশিক্ষণে বক্তারা কৃষকদের GAP নীতিমালা অনুসরণ করে কীভাবে উন্নত ও নিরাপদ ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ফসল উৎপাদনের প্রতিটি ধাপে সঠিক ব্যবস্থাপনা, নিরাপদ কীটনাশক ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে GAP সার্টিফিকেট বিতরণ করা হয়।


