“লিডার ফিড: আধুনিক প্রযুক্তিতে পুষ্টির সেরা সমাধান”

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ প্রতিনিধি: দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদবর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব আওলাদ হোসেন মাদবর ১৯৭৪ সালে “মাদবর ট্রেডার্স প্রতিষ্ঠার মাধ্যমে পোল্ট্রি, মৎস্য ও প্রাণিখাদ্যের কাঁচামাল ব্যবসা শুরু করেন। দীর্ঘ অভিজ্ঞতার ধারাবাহিকতায় ১৯৯০ সালে তিনি এই ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ করেন।

সেই অভিজ্ঞতা ও সুনামকে ভিত্তি করে ২০১৯ সালে “মাদবর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মাধ্যমে “লিডার ফিড ব্র্যান্ড যাত্রা শুরু করে। গাজীপুর জেলার ভবানীপুরে অবস্থিত আধুনিক ফ্যাক্টরিতে প্রতি ঘণ্টায় ৩০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা নিয়ে এই প্রতিষ্ঠান বর্তমানে দেশের প্রায় ৩০ শতাংশ এলাকায় তাদের কার্যক্রম বিস্তৃত করেছে।

২০০রও বেশি দক্ষ জনবল নিয়ে পরিচালিত উন্নত প্রযুক্তি ও মানসম্মত কাঁচামালের সমন্বয়ে উৎপাদিত “লিডার ফিড খামারিদের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠছে, যা প্রাণিসম্পদের স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং লাভজনকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চায়না, ইন্দোনেশিয়া, ভারত, সৌদি আরব, ভিয়েতনাম ও পানামার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তুলেছে।

খামারিরা বলছেন, “লিডার ফিড: পুষ্টির শক্তিতে খামারিদের সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী লিডার ফিডে বদলাচ্ছে খামারের ভবিষ্যৎ, যা তাদের উৎপাদনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তারা আরও মনে করেন, “খামার উন্নয়নের নতুন দিগন্ত: লিডার ফিডে আস্থা বাড়ছে সারাদেশে এবং “পুষ্টির নিশ্চয়তায় এগিয়ে লিডার ফিড, খামারিদের প্রথম পছন্দ এখন আর শুধু স্লোগান নয়, বরং বাস্তব অভিজ্ঞতা।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব আওলাদ হোসেন মাদবর বলেন, গুণগত মানই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আমরা সবসময় খামারিদের জন্য নিরাপদ ও পুষ্টিকর ফিড নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. নাজিম বলেন, “লিডার ফিড: আধুনিক প্রযুক্তিতে পুষ্টির সেরা সমাধান এই ধারণা বাস্তবসম্মত, কারণ উন্নত প্রযুক্তি ও মানসম্পন্ন কাঁচামালের ব্যবহার প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সব মিলিয়ে খামারিরা মনে করছেন, “খামারিদের আস্থার প্রতীক লিডার ফিড, উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করে দিয়েছে, যা তাদের খামার ব্যবস্থাপনায় একটি নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।