স্মার্ট মৎস্য চাষের পথে মুক্তাগাছার খামারীরা, সাথে রয়েছে নারিশ ফিড

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ প্রতিনিধি: মঙ্গলবার (২৮ এপ্রিল) ময়মনসিংহের মুক্তাগাছায় নারিশ ফিডের উদ্যোগে এবং US Grains and BioProducts Council (USGBC)-এর কারিগরি সহায়তায় এক মৎস্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বনানী এন্টারপ্রাইজে আয়োজিত এই প্রশিক্ষণে প্রায় ৭০ জন মৎস্যচাষি, ফিড ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

“অ্যাকুয়াকালচারে উৎকর্ষ অর্জন: পুকুরভিত্তিক চাষাবাদ ও খাদ্য ব্যবস্থাপনার সর্বোত্তম পদ্ধতি” শীর্ষক এই প্রশিক্ষণে টেকসই উৎপাদন, সুষম খাদ্য প্রয়োগ, পুকুর ব্যবস্থাপনা ও রোগ নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মৎস্য বিশেষজ্ঞ ড. মহিউদ্দিন আমিরুল কবির চৌধুরী বৈজ্ঞানিক পদ্ধতি ও সঠিক পুষ্টি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস-এর গ্লোবাল স্ট্যাটিস্টিকস অ্যান্ড ট্রেড ম্যানেজার মার্ক সিভিয়ার, জিএম এস. এম. এ. হক, সিনিয়র ডিজিএম ডা মুহাম্মদ মুছা কালিমুল্লাহ, ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টসের কনসালটেন্ট মাহি আলম সারোয়ার ও জু‌নিয়র এ‌জিএম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রায় ৭০ জন খামারি।

অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক ও ব্যয়সাশ্রয়ী পদ্ধতিতে মাছ চাষের ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন, যা উৎপাদন বাড়াতে সহায়ক হবে। আয়োজকরা ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।