খামারিদের প্রযুক্তিগত সহায়তা ও মানসম্মত ফিড নিয়ে সবসময় পাশে “পুষ্টিরাজ ফিড”

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহীর পবা উপজেলার পারুলিয়ায় শনিবার (১৬ মে) আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেডের “পুষ্টিরাজ ফিড” এর উদ্যোগে যুগোপযোগী সফল মাছ চাষ পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পুষ্টিরাজ ফিড শুধু খাদ্য সরবরাহই নয়, বরং খামারিদের সফলতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়। মেসার্স মুন্তাহি এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রায় ১৫০ জন মাছ চাষি অংশগ্রহণ করেন। বর্তমান সময়ে লাভজনক ও টেকসই মাছ চাষ নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা, সঠিক খাদ্য প্রয়োগ এবং রোগ প্রতিরোধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র ডি জি এম- ফিশ ফিড সেলস অ্যান্ড টেকনিক্যাল। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে মাছ চাষে শুধু পোনা অবমুক্ত করলেই সফলতা আসে না; বরং সঠিক খাদ্য ব্যবস্থাপনা, পানির মান নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং নির্ধারিত সময় অনুযায়ী ফিড প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খামারিদের উদ্দেশ্যে আরও বলেন, উন্নত মানের ফিড ব্যবহারের মাধ্যমে মাছের দ্রুত বৃদ্ধি, কম FCR এবং অধিক লাভ নিশ্চিত করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন বিপ্লব কুমার অধিকারী, এজিএম- সেলস অ্যান্ড মার্কেটিং (রংপুর ও রাজশাহী ডিভিশনাল হেড), জিল্লুর রহমান (জোনাল হেড, রাজশাহী), আনোয়ার হোসেন (এরিয়া হেড, রাজশাহী) এবং কৃষিবিদ মোবারাক হোসাইন, এক্সিকিউটিভ ফিশ ফিড সেলস অ্যান্ড টেকনিক্যাল, রাজশাহী। বক্তারা খামারিদের আধুনিক ও টেকসই মাছ চাষে উদ্বুদ্ধ করেন এবং খামার পর্যায়ে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভায় বিশেষভাবে তুলে ধরা হয় যে, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে। তাই পুকুর প্রস্তুতি, সঠিক ঘনত্বে পোনা মজুদ, নিয়মিত পানি পরীক্ষা এবং পুষ্টিসমৃদ্ধ নিরাপদ ফিড ব্যবহারের বিকল্প নেই। বক্তারা বলেন, পুষ্টিরাজ ফিড শুধু খাদ্য সরবরাহই নয়, বরং খামারিদের সফলতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।

সভায় অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও আলোচনা তাদের মাছ চাষে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, পুষ্টিরাজ ফিডের কারিগরি সহায়তা ও মানসম্মত ফিড ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং অধিক লাভ অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় খামারিদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আধুনিক মাছ চাষে পুষ্টিরাজ ফিড একটি আস্থার নাম হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।